শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

ডিবি পুলিশের অভিযান, ৩শ পিছ ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৪৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ।। সিলেটে ৩০০ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জৈন্তাপুর থানাধীন হরিপুর এলাকায় অভিযান চালিয়য়ে তাদেরকে আটক হয়।

আটককৃতরা হল আনোয়ার হোসেন মালি (৪৮)। তিনি নগরীর লামাবাজার এলাকার মৃত আলী হোসেনের ছেলে। দিরাই উপজেলার খালিয়ারকাপন গ্রামের আতিকুর রহমানের ছেলে এনামুল হাসান (২৬)।বর্তমানে-শেখপাড়া,টুকেরবাজার,সিলেট এবং জালালাবাদ থানার খুরমখলার মৃত শেখ শফিকুল ইসলামের ছেলে শেখ সুমন আহমদ (২৮)। এসময় তিনজনের কাছ থেকে ৩শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
উল্লেখ্য ধৃত এনামুল হাসান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামী।এবং আনোয়ার হোসেন মালির বিরুদ্ধেও একাদিক মাদক মামলা রয়েছে।এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মিজানুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন।আসামীদের জেল হাজতপ প্রেরন করা হয়েছে। এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান গ্রেফতারকৃত আসামী আনোয়ার হোসেন মালি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অপর আসামী এনামুল হাসান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল মহোদয় হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত।

উভয়েই জেলখানায় থাকা অবস্থায় তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠে এবং জেল খানা থেকে বের হয়ে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসায় জড়িয়ে পরে। আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সহযোগীদের গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com