মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

ক্রিকেট বিশ্বকাপে পয়েন্ট তালিকায় কে কোথায়?

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০১৯
  • ৪৮৪ বার পঠিত

অনলাইন ডেস্কঃ এগিয়ে চলছে বিশ্বকাপ। লিগের ১৪টি ম্যাচ খেলা হয়েছে এখন পর্যন্ত৷ এখনই কোনো দলকে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে দেয়া সম্ভব নয়৷ আবার কোনো দলের শেষ চারে থাকাও নিশ্চিত নয়৷ লিগ টেবিলে উত্থান-পতন চলবে৷

আপাতত নিউজিল্যান্ড তাদের প্রথম তিনটি ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে৷ কিউয়িরা হারিয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানকে৷ যদিও তাদের এখনও পর্যন্ত তেমন একটা শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়নি৷ নিউজিল্যান্ডের সংগৃহীত পয়েন্ট সংখ্যা ৬৷

তিনটি ম্যাচের দু’টিতে জিতে ইংল্যান্ড রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে৷ এই মুহূর্তে তাদের পয়েন্ট ৪৷ ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারালেও পরাস্ত হয়েছে পাকিস্তানের কাছে৷

ভারত সবে মাত্র ২টি ম্যাচ খেলেছে টুর্নামেন্টে৷ জয় তুলে নিয়েছে দু’টিতেই৷ দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সাকুল্যে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া৷ নেট রানরেটের নিরিখে ইংল্যান্ডের (১.৩০৭) থেকে পিছিয়ে থাকায় ভারতের (০.৫৩৯) জায়গা হয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে৷

ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়াও তাদের তিন ম্যাচের ২টিতে জিতেছে৷ আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অজিরা৷ হেরেছে ভারতের কাছে৷ নেট রানরেটে অস্ট্রেলিয়া (০.৪৮৩) ইংল্যান্ড ও ভারতের থেকে পিছিয়ে থাকায় ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে লিগ টেবিলের চতুর্থ স্থানে৷

শ্রীলঙ্কা ও পাকিস্তান তিনটি করে ম্যাচের ১টিতে জিতেছে৷ শ্রীলঙ্কা হারিয়েছে আফগানদের৷ পাকিস্তান পরাজিত করেছে ব্রিটিশদের৷ দু’দলই হেরেছে একটি করে ম্যাচে৷ শ্রীলঙ্কা অসহায় আত্মসমর্পণ করেছে নিউজিল্যান্ডের কাছে৷ পাকিস্তানকে বিধ্বস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ৷ শ্রীলঙ্কা ও পাকিস্তানের মুখোমুখি লড়াই বৃষ্টিতে ভণ্ডুল হয়ে যাওয়ায় পয়েন্ট ভাগ করে নিয়েছে দু’দল৷ ফলে শ্রীলঙ্কা ও পাকিস্তান দু’দলই ৩ পয়েন্ট করে সংগ্রহ করে রান রেটের ভিত্তিতে যথাক্রমে পাঁচ ও ছ’নম্বরে রয়েছে৷

ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচের একটিতে জিতেছে৷ হেরেচে একটি ম্যাচে৷ ক্যারিবিয়ানরা পাকিস্তানকে হারিয়েছে৷ হেরেছে অস্ট্রেলিয়ার কাছে৷ তাদের সংগৃহীত পয়েন্ট ২৷ রান রেটের ভিত্তিতে বাংলাদেশের থেকে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজের স্থান হয়েচে পয়েন্ট টেবিলের সাত নম্বরে৷

বাংলাদেশ তিনটি ম্যাচ খেলে জিতেছে শুধু প্রোটিয়াদের বিরুদ্ধে৷ হেরেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে৷ তাদের পয়েন্ট সংখ্যা ২৷ রান রেটে ক্যারিবিয়ানদের থেকে পিছিয়ে থাকায় তারা রয়েছে লিগ টেবিলের আট নম্বরে৷

দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান তাদের খেলা তিনটি করে ম্যাচেই পরাজয় স্বীকার করেছে৷ ফলে তাদের পয়েন্টের খাতা শূন্য৷ রান রেটের বিচারে দক্ষিণ আফ্রিকা ন’নম্বরে এবং আফগানরা রয়েছে সবার শেষে৷
সৌজন্যেঃনয়া দিগন্ত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com