শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

বাহুবলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৪৬৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের বাহুবলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-মৌলভীবাজার-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড সংলগ্ন স্থানে এঘটনা ঘটে। এ সময় পুলিশ ডাকাত দলের সদস্যদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। আটককৃতরা হলো- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন গ্রামের ছাদ মিয়ার পুত্র শাহ আলম (৩০) ও একই জেলার রাজনগর উপজেলার মহলাল গ্রামের মৃত ইন্তাজ উল্লার পুত্র জাহান উদ্দিন ওরপে লিটন (৩৫)। সূত্র জানায়, গোপন সূত্রে পুলিশ জানতে পারে ঢাকা-মৌলভীবাজার-সিলেট পুরাতন মহাসড়কের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড সংলগ্ন পাহাড়ি এলাকায় ১৫/১৬ সদস্যের ডাকাতদল গাছ কেটে রাস্তায় ফেলে যানবাহনে ডাকাতির প্রস্তুতি শুরু করছে। সাথে সাথে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে কমাইছড়া পুলিশ ফাঁড়ি’র একটি শক্তিশালী দল ওই স্থানে ডাকাতদের গ্রেফতার অভিযান করে। এসময় দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয় তাদের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে পুলিশ গাছ কাটার করাত, ফিকল, দা, রামদা ইত্যাদি উদ্ধার করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, গ্রেফতারকৃত শাহ আলম এর বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজারে চুরি ও ডাকাতির ৪টি এবং জাহান উদ্দিন ওরপে লিটন-এর বিরুদ্ধে মৌলভীবাজার, রাজনগর ও শ্রীমঙ্গল থানায় চুরি ও ডাকাতির অন্ততঃ ১০টি মামলা রয়েছে। তারা তাদের সহযোগীদের নাম প্রকাশ করেছে। তাদের দেওয়া তথ্য মতে সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com