সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

শিশু ধর্ষণের ঘটনায় বানিয়াচঙ্গে ৮ম শ্রেণির ছাত্র গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৪৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার উমরপুর গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিদ্যুৎ বর্মা (১৫) নামের অষ্টম শ্রেণির ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সে একই গ্রামের বিনুদ বর্মার পুত্র ও বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। গতকাল শুক্রবার দুপুরে ধর্ষককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় এবং একই গ্রামের ভিকটিম কাদিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর জনৈকা ছাত্রীকে মুমুর্ষ অবস্থায় শুক্রবার বিকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা স্বপ্না বর্মা বাদী হয়ে বানিয়াচং থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার বিকালে তার শিশু কন্যা বাড়ির উঠানে খেলা করার সময় কৌশলে প্রতিবেশী বিদ্যুৎ বর্মা ওই শিশুকে একটি রুমে নিয়ে তার সাথে যৌন সঙ্গম করে। এক পর্যায়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু গত বৃহস্পতিবার বিকালে মারকুলি নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনির ধর্ষক বিদ্যুৎ কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণের চেষ্টার বিষয়টি স্বীকার করে। শুক্রবার বিকালে ধর্ষক ও শিশুকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ধর্ষক একই বক্তব্য দেয় এবং শিশুটিও ধর্ষণের বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

এ ব্যাপারে এসআই মনির জানান, শিশুটি আদালতের নির্দেশ মতে হাসপাতালে ভর্তি আছে। শনিবার তার ডাক্তারী পরীক্ষা হবে। রিপোর্ট পাওয়ার পর ধর্ষণ হয়েছে কিনা-তা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com