মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চুনারুঘাট পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ৫২৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানিগাও ইউনিয়নের কোনাগাও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে কুনাগাও গ্রামের মৃত আসরাফ মিয়ার শিশু কন্যা হাজেরা খাতুন (৯) ও ছোট বোন আয়েশা খাতুন (৭) । নিহত দুইবোন স্থানীয় রাণীগাওঁ ইসলামীয়া আরাবীয়া কওমি মাদ্রাসার ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের মা বানেছা খাতুনের বিয়ে হয়েছিল সিলেট জেলায়, বানেছার স্বামী মারা যাওয়ার পর দুই শিশুকে নিয়ে বাবার বাড়ি বসবাস করে আসছিলেন । ঘটনার পুর্বে দুই শিশু খেলারধুলা করে পুকুরে গোসল করতে যায়, এসময় তারা সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়।

পরে এলাকাবাসী টের পেয়ে তাদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com