সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

যুক্তরাজ্যে গেলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০১৯
  • ৪৪১ বার পঠিত

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। বুধবার সকাল সোয়া ৯টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে রওনা হন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই সফরে শেখ হাসিনার সঙ্গে আছেন।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান ও পর্যটনবিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ৩টা ৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
এই সফরে লন্ডনে ছোট বোন শেখ রেহানার পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগ হবে শেখ হাসিনার।
শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। নাতির সঙ্গে এবারই প্রথম দেখা হবে নানী শেখ হাসিনার।

টিউলিপ তার নানা শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। আর বড় মেয়ে আজালিয়া জয় পার্সিরে বয়স এ মাসেই তিন বছর পূর্ণ হয়েছে।
সুত্রঃ ইনকিলাব

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com