মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন

পৈলারকান্দি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সুমেশ চন্দ্র আর নেই

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাটি অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি সুমেশ চন্দ্র দাস আর নেই। গতকাল সোমবার ভোর ৪টায় হবিগঞ্জ শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রী, আত্মীস্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চেয়ারম্যান থাকাকালীন সময় অবস্থায় সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজের সুনাম বৃদ্ধি করেন। এছাড়াও তিনি ভাটি এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন। এজন্য সুমেশ চন্দ্র দাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পৈলারকান্দি ইউনিয়নসহ ভাটি এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সিনিয়র সদস্য ও নৃত্য প্রশিক্ষক সুজন চৌধুরীর পিতা সুমেশ চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জীবন সংকেত নাট্যগোষ্ঠী। সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু ও সাধারণ সম্পাদক অজেয় বিক্রম শিবু গতকাল সোমবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে তারা সুমেশ চন্দ্র দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে আরো বলা হয়, তাঁর মৃত্যুতে একজন অভিভাবক হারালো জীবন সংকেত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com