বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে জাস্টিন ট্রুডোর ফোন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৪৭১ বার পঠিত

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলা থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা প্রাণে বেঁচে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে স্বস্তি প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে হামলা চালায় অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। এতে ৫০ জন নিহত হন।

এর মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটে আল-নূর মসজিদে। এই মসজিদ থেকে কিছু দূরেই হ্যাগলি ওভাল মাঠে অনুশীলন করছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
হামলার সময় নামাজ আদায় করতে মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন তামিম-মুশফিকরা। তামিমদের বহনকারী বাস মসজিদের কাছাকাছি যেতেই তারা জানতে পারেন, সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে। সে সময় তাদের সঙ্গে ছিল না কোনো নিরাপত্তা বাহিনীর গাড়ি, এমনকি ছিলেন না কোনও নিরাপত্তা কর্মকর্তাও।

মসজিদ থেকে দুজন নারীকে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসতে দেখেন তামিমরা। এ সময় ওই নারীরা জানান, মসজিদে হামলা হয়েছে। তখন দলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর দ্রুত সেখান থেকে সরে পড়েন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
সুত্র: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com