শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

লাখাইয়ের মা-মেয়েকে নরসিংদীতে গনধর্ষন ॥ দুই লম্পট গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৫৮৮ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাসযাত্রী মা ও মেয়েকে নরসিংদীর শিবপুরে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সৃষ্টিগড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিক (২৫)। ওই দুই নারীর সঙ্গে থাকা স্বজনরা বলেন, মা, মেয়ে ও তাদের স্বজনসহ পাঁচ নারী বাসযোগে ঢাকা থেকে হবিগঞ্জের লাখাই নিজ বাড়ি ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহি বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়। এ সময় গ্রেফতার হওয়া দুই আসামিসহ স্থানীয় ছয়জন অন্য বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে মা ও মেয়েকে কৌশলে স্থানীয় একটি জুটমিলের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে আসামিরা দুটি কক্ষে তাদের ধর্ষণ করে বলে স্বজনরা জানান। স্বজনরা আরও বলেন, এক পর্যায়ে তারা চিৎকার শুরু করলে আসামিরা পালিয়ে যায়। পরে তারা সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে গিয়ে তাদের (স্বজন) এবং স্থানীয়দের ঘটনা জানান। শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার মা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শিবপুর থানা পুলিশ রাতেই দুই আসামিকে গ্রেফতার করেছে। “গ্রেফতাকৃতররা পুলিশি জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছেন।”নির্যাতনের শিকার মা ও মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com