সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

সারাদেশে বিএনপির বিক্ষোভ সোমবার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৭৬৫ বার পঠিত

দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আগামী সোমবার ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার এক অনুষ্ঠানে এই কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এলিফ্যান্ট রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বাসায় তার ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই কর্মসূচি ঘোষণা করেন রিজভী।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। শুধু তাই নয় এই সরকার দলের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও তৃণমূল পর্যায়ের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। এই হয়রানির প্রতিবাদে সোমবার ঢাকা মহানগরীসহ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করে তুলতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com