বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৬৬৩ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ- হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ, যিনি ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে তার দেশ পরিচালনাকে অনেকেই সামরিক একনায়তন্ত্রের সঙ্গে তুলনা করেন। তিনি রাজনৈতিক দল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, যা পরবর্তীতে বেশ কিছু উপদলে বিভক্ত হয়। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই কিংবদন্তি নেতার আজ প্রথম মৃত্যুবার্ষিকী। শারীরিক অসুস্থতার কারণে গত বছরের ২৬ জুন হুসেইন মুহাম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৪ জুলাই তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। ১৪ জুলাই সকাল ৭টা ৪৫ মিনিটে সেখানেই তিনি মারা যান। তার রক্তে ইউরিয়া, হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ছিল। এছাড়া তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com