রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

র‌্যাবের হাতে চোলাই মদসহ নবীগঞ্জের মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৫৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: শ্রীমঙ্গল থানার ভানুগাছ এলাকা থেকে ১২৪ লিটার দেশীয় চোলাই মদ ও একটি প্যাটেল চালিত রিক্সাসহ কাশেম মিয়া (৩০) নামে নবীগঞ্জের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত কাশেম মিয়া নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, ওই উপজেলার উল্লেখিত গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র কাশেম মিয়া দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের বিভিন্নস্থানে চোলাইমদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর এ.এসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এএসপি একেএম কামরুজ্জামানসহ একটি দল শ্রীমঙ্গল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোডস্থ মুকুল গ্লাস হাউজের সামন থেকে ১শ ২৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি প্যাটেল চালিত রিক্সাসহ কাশেম মিয়াকে আটক করে। পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত কাশেম মিয়াকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com