বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

ডাকসু নির্বাচনে বিজয়ী যারা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৪৫১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ প্যানেলের নুরুল হক নুর ১১ হাজার ৬২ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মিলিত শিক্ষার্থী সংসদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

এছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান পান ৬ হাজার ৬৩ ভোট।

এজিএস পদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ১৫ হাজার ৩০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেন পেয়েছেন ৫ হাজার ৮৯৬ ভোট।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নিচে পূর্ণাঙ্গ ফলাফল দেওয়া হলো-
সভাপতি : নুরুল হক নুর (১১০৬২) ভোট
সাধারণ সম্পাদক : গোলাম রাব্বানী ( ১০৪৮৪) ভোট
সহসাধারণ সম্পাদক : সাদ্দাম হোসেন (১৫৩০১) ভোট
স্বাধীনতা সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক : সাদ বিন কাদের চৌধুরী (১২১৮৭) ভোট
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : আরিফ ইবনে আলী (৯১৫৪) ভোট
কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক : লিপি আক্তার (৮৫২৪) ভোট
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : শাহরিমা তানজিনা অর্নি (১০৬০৪) ভোট
সাহিত্য সম্পাদক : মাজহারুল কবির শয়ন (১০৭০০) ভোট
সংস্কৃতি সম্পাদক : আসিফ তালুকদার (১০৭৯৯) ভোট
ক্রীড়া সম্পাদক : শাকিল আহমেদ তানভীর (৯০৪৭) ভোট
ছাত্র পরিবহন সম্পাদক : শামস ই নোমান (১২১৬৩) ভোট
সমাজসেবা সম্পাদক : আক্তার হোসেন (৯১৯০) ভোট

সদস্য :
যোশীয় সাংমা চিবল (১২৮৬৮) ভোট
রকিবুল ইসলাম ঐতিহ্য(১১২৩২) ভোট
তানভীর হাসান সৈকত(১০৮০৫) ভোট
তিলোত্তমা শিকদার(১০৪৬৬) ভোট
নিপু ইসলাম তন্বী(১০৩৯৩) ভোট
রাইসা নাসের(৯৭৬৮) ভোট
সাবরিনা ইতি(৯৪৫০) ভোট
রাকিবুল হাসান রাকিব(৮৬৭৩) ভোট
নজরুল ইসলাম(৮৫০৯) ভোট
ফরিদা পারভীন(৮৪৬৯) ভোট
মাহমুদুল হাসান(৭৯৭৮) ভোট
সাইফুল ইসলাম রাসেল(৭৮১২) ভোট
রফিকুল ইসলাম সবুজ(৬৫১৭) ভোট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com