শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৭৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার ৮টি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৮ জন প্রার্থী।। গতকাল রবিবার রাতে উপজেলা রিটার্রিং অফিসার তাদেরকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেন।

হবিগঞ্জ সদর: উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফেরদৌস আরা বেগম। তিনি (ফুটবল) প্রতীক নিয়ে ৪১ হাজার ৮শ ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নুরুন নাহার (হাঁস) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২শ ৯৭ ভোট।

লাখাইয় উপজেলা : মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলেয়া বেগম। তিনি (হাঁস) প্রতীকে ২০ হাজার ৩ শ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী (ফুটবল) প্রতীকে জাহানারা বেগম পেয়েছেন ১৭ হাজার ৯শ ৮ ভোট।

বাহুবল উপজেলা : মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াছমিন ১৭ হাজার ৫শ ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি (জাপা) মনোনিত প্রার্থী হাসিনা আক্তার শিপা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৭শ ৩০ ভোট।

নবীগঞ্জ উপজেলা : মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নাজমা বেগম। তিনি (হাঁস) প্রতীকে ৪৯ হাজার ২শ ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ছইফা রহমান কাকলী ফুটবল মার্কায় পেয়েছেন ২৭ হাজার ৪শ ৫১ ভোট।

মাধবপুর উপজেলা: মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন সুফিয়া আক্তার হেলেন। তিনি (হাঁস) প্রতিক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ২শ ৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ রোকেয়া আক্তার (কলস) প্রতিক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৭৭ ভোট।

চুনারুঘাট উপজেলা: মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবিদা খাতুন। তিনি ৪৬ হাজার ৯শ ৭১ ফুটবল পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী সাফিয়া খাতুন (হাঁস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৩শ ৫১ ভোট।

বানিয়াচঙ্গ উপজেলা: মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হাসিনা আক্তার। তিনি (হাঁস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৮ হাজার ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেনারা আক্তার (প্রজাপতি) প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৩শ ৬৮ ভোট ও

আজমিরীগঞ্জ উপজেলা: মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিমা রানী সরকার (প্রজাপতি) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ১৩ হাজার ৫শ ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোছাঃ রুখসানা আক্তার (হাঁস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১০ হাজার ২ শ ৯০।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com