বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৬৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার ৮টি উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ পদে) ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার রাতে উপজেলা রিাটর্নিং অফিসার কর্তৃক দেয়া ফলাফলে এ তথ্য জানা যায়।

হবিগঞ্জ সদর উপজেলা: ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে পুণরায় নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান আওয়াল। তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৪শ ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট আব্দুল আহাদ ফারুক (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৪৫ ভোট।

লাখাই উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুর্শেদ কামাল চৌধুরী। তিনি (টিউবওয়েল) প্রতীকে ১৫ হাজার ৩শ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাউছ মিয়া (মাইক) প্রতীকে ১২ হাজার ২৭ ভোট পেয়েছেন।

বাহুবল উপজেলা: ভাইস চেয়ারম্যান পদে ইয়াকুত মিয়া মাইক প্রতীকে ১১ হাজার ৬শ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফারুকুর রশীদ ফারুক পেয়েছেন ৮ হাজার ২শ ৭৬ ভোট।

নবীগঞ্জ উপজেলা :  ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট গতি গোবিন্দ দাশ নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ওবায়দুল কাদের হেলাল পেয়েছেন ২০ হাজার ২শ ৮৮ ভোট।

মাধবপুরে উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম।  তিনি পেয়েছেন ৩৭ হাজার ২শ ৪০ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আজিজ (চশমা) প্রতিক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৬শ ২৩ ভোট। সহকারী রিটানিং কর্মকর্তা মনিরুজ্জামান উপজেলা ফলাফল ঘোষনা করেন।

চুনারুঘাট উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে লুৎফুর রহমান মহালদার (চশমা) প্রতীকে ৭৯ হাজার ৩শ ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামাল হোসেন লিটন (মাইক) প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭১।

বানিয়াচং উপজেলা :ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফারুক আমীন (তালা) প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৮ হাজার ২শ ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইকবাল বাহার খান (চশমা) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯শ ১৩ ভোট।

আজমিরীগঞ্জ উপজেলা: ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মমিনুর রহমান সজিব। তিনি (মাইক) প্রতীকে ৮ হাজার ৫শ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আব্দুল জলিল (বাল্ব) প্রতীকে পেয়েছেন  ৬ হাজার ৯শ ৫৬ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com