বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

আবারও শীর্ষ ধনীর তালিকায় অ্যামাজন প্রতিষ্ঠাতা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৫০৫ বার পঠিত
অনলাইন ডেস্কঃ আবারও বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেলেন অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এর পরেই রয়েছেন বিল গেটস ও ওয়ারেন বাফেট। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক বিখ্যাত ম্যাগাজিন ফোবর্সের সর্বশেষ তালিকায় এ কথা বলা হয়েছে।

মঙ্গলবার ফোবর্স ম্যাগাজিন ওই তালিকা প্রকাশ করে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক পিছিয়ে রয়েছেন ৫১তম অবস্থানে। অন্যদিকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের তিন ধাপ পতন হয়েছে। আর নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লমবার্গের উত্থান ঘটেছে দুই ধাপ। এতে ৫৫ বছর বয়সী জেফ বেজোসের এক বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে ১৯০০ কোটি ডলার। এর ফলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩১০০ কোটি ডলার। তিনি অ্যামাজনের শতকরা ১৬ ভাগের মালিক। অন্যদিকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা মাইক্রোসফটের বিল গেটসের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯৬৫০ কোটি ডলার। গত বছর এর পরিমাণ ছিল ৯০০০ কোটি ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন বিনিয়োগ গুরু বলে পরিচিত ৮৮ বছর বয়সী ওয়ারেন বাফেট। গত বছরে তার সম্পদ ১৫০ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ৮২৫০ কোটি ডলার। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন ফরাসি বিলাসবহুল পণ্যের কোম্পানি এলভিএমএইটের বার্নার্ড আর্নল্ট। এতে বলা হয়েছে, মোট সম্পদ থেকে ৯০০ কোটি ডলার লোকসান দিয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ পঞ্চম থেকে অষ্টম অবস্থানে এসে দাঁড়িয়েছেন। তার সামনে আছেন মেক্সিকোর ধনকুবের কার্লোস স্মিম, জারা ও ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা স্পেনের আমানসিও ওর্তেগা এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন।
অন্যদিকে নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লমবার্গ দুই ধাপ উপরে উঠেছেন। তিনি আগের বছর ছিলেন ১১ নম্বর অবস্থানে। এবার তিনি উঠে এসেছেন ৯ নম্বরে। তার সম্পদ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৫৫০ কোটি ডলার। এ তালিকার শীর্ষ ২০ জন বিলিয়নিয়ারের মধ্যে রয়েছেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি। তার অবস্থান ১৩ নম্বরে।

সুত্রঃ ইনকিলাব

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com