বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলেন ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৫২৪ বার পঠিত

অনলাইন ডেস্কঃ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলেন হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘ওবায়দুল কাদেরকে অ্যাম্বুলেন্সে করে ভিভিআইপি গেইট দিয়ে শাহজালাল বিমানবন্দরে নেওয়া হবে। তারপর রবিবার থেকে অপেক্ষায় থাকা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজোবেথ হাসপাতালে’।

উল্লেখ্য, সোমবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে ডা. শেঠি পৌঁছালে তাকে স্বাগত জানান বিএসএমএমইউর প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ। দুপুর দেড়টায় ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে পৌঁছান দেবী শেঠি। অবস্থা পর্যবেক্ষণের পর ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেন তিনি। ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে স্থানান্তর করার জন্য এর আগেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থাকা তার সকল তল্পিতল্পা গুছানো হয়। অর্থাৎ সিঙ্গাপুর নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন ছিল।

এদিকে সোমবার সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জানিয়েছিলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

সুত্রঃ ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com