শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি, দুপুরে ব্রিফিং

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৪৮০ বার পঠিত

প্রথম সেবা ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি আগের চেয়ে ভালো। তবে আজ সোমবার বেলা ১টার আগে তার শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাবেন চিকিৎসকরা।

সর্বশেষ খবরে জানা গেছে, ওবায়দুল কাদেরের চোখ খুলতে পারছেন। তবে কথা বলতে বা প্রতিক্রিয়া জানাতে পারছেন না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স রোববার রাতে ঢাকায় পৌঁছায়। সেখান থেকে এসেছেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুইজন চিকিৎসক ও দুজন সেবিকা। রাত সাড়ে ১২টার দিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তার প্রস্রাব হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছু এক চিকিৎসক এ তথ্য জানান।

আজ সোমবার বেলা ১টার আগে কাদের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সুত্রঃ কালের কন্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com