বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

লিভার ক্যান্সার প্রতিরোধে টমেটো খান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৬১১ বার পঠিত

অনলাইন ডেস্কঃ সাম্প্রতিক এক গবেষণা বলছে, অতিরিক্ত পরিমাণে চর্বিযুক্ত খাবার খেলে লিভার ক্যান্সার হওয়ার যে ঝুঁকি থাকে তা প্রতিরোধ করতে সাহায্য করে টমেটো।

ইঁদুরের ওপর করা ওই গবেষণায় দেখা গেছে,টমেটোতে থাকা উচ্চ পরিমাণের লাইসোপিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরী, অ্যান্টি-ক্যান্সার উপাদান ফ্যাটি লিভারের সমস্যা কমায়। সেই সঙ্গে প্রদাহ সারায় এবং লিভার ক্যান্সার প্রতিরোধ করে।

গবেষক দলের একজন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক জিয়াং-ডোং ওয়াং বলেন, ‘ সালাদ হিসেবে, প্রক্রিয়াজাত, পেস্ট করা, টিনজাত, কেচাপ, জুসসহ টমেটো দিয়ে তৈরি যেকোন ধরনের খাবারে প্রচুর পরিমাণে লাইসোপিন থাকে।’ তিনি আরও বলেন, ‘গবেষণায় দেখা গেছে, টমেটো দিয়ে তৈরি প্রক্রিয়াজাত সব ধরনের খাবারের চেয়ে টমেটোর পাউডার ক্যান্সার প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকরী ’।

তিনি জানান, টমেটো এমন একটি খাবার যাতে ভিটামিন ই, সি, ফলিক এসিড, খনিজ , ফেনোলিক যৌগ এবং ডিটারেরী ফাইবার থাকে। তিনি বলেন, ইঁদুরের ওপর করা ওই গবেষণায় দেখা গেছে, শুধু ক্যান্সার প্রতিরোধই না, প্রদাহজনিত ব্যাকটেরিয়ার আক্রমণ ঠেকাতেও টমেটো দারুন ভূমিকা রাখে।

গবেষণায় জানা গেছে, আর ও কিছু ফল যেমন-পেয়ারা, তরমুজ, জাম্বুরা, পেঁপে যেগুলিতে লাইপোসিন উপাদান আছে সেগুলো ক্যান্সার প্রতিরোধের জন্য উপকারী। তবে এসব ফলের তুলনায় টমেটো অনেক বেশি কার্যকরী।

গবেষনা আরও জানা গেছে, টমেটো ও টমেটো দিয়ে তৈরি খাবার খেলে হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া ডায়াবেটিস এবং অন্যান্য কান্সার যেমন-প্রোস্টেট, ফুসফুস, স্তন, কোলন ক্যান্সার প্রতিরোধেও টমেটো ভূমিকা রাখে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com