বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

মাদক নিমূলে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের নির্দেশ: স্বরাষ্টমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৪৯৫ বার পঠিত

অনলাইন ডেস্কঃ মাদক নিমূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্সের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী দুটি জায়গায় জিরো টলারেন্সের কথা বলেছেন, জঙ্গি-সন্ত্রাস ও মাদক। মাদক থেকে মানুষ মুক্তি চায়। মাদক নির্মূলেও গণমাধ্যমের অগ্রণী ভূমিকা প্রয়োজন।

শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দৈনিক ‘সময়ের আলো’ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেভাবে জঙ্গি-সন্ত্রাস দমন করেছি তেমনি করে মাদককে নির্মূল করব। সবাই সহযোগিতা করছে, গণমাধ্যম এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। মাদক নির্মূলে নতুন মাদক আইন যথোপযুক্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা মিডিয়া অনেক ধরণের ভূমিকা পালন করতে পারে। গণমাধ্যম দেশের কথা বলবে, সমৃদ্ধির কথা বলবে, বাঙালির ঐতিহ্যের কথা বলবে, দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে। এ ক্ষেত্রে সময়ের আলো দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আমিন মোহাম্মদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ও আমিনুল হক নাবিল, সংসদ সদস্য সাগুপ্তা এমিলি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন ও প্রকাশক গাজী আহমদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম. এম এনামুল হক।

সুত্রঃ মানব কন্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com