সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্র ও ০২ জন আসামীসহ মনিপুরি থামি কাপড়, ব্যাটারি চালিত অটো রিকশা ও মদ আটক* প্রাইভেটকারে মাদক বহন, ১৪০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার মোবাইল কোর্ট পরিচালনা ও দণ্ড প্রদান

চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মিরাশী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি।

গত রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি অভিযানিক দল নালমুখ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলাও রয়েছে।

ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com