বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড়

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ওয়াগন থেকে তেল লুটপাট করতে শত শত স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ভিড় জমান। তেল সংগ্রহকারীদের সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এদিকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের অদূরে রাজাপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে তেলের ওয়াগনসহ ছয়টি বগি লাইন চ্যুত হয়। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ বালতি, পাতিল, জগ ও প্লাস্টিকের গামলা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। উল্টে যাওয়া ওয়াগন থেকে মাটিতে পড়া তেল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন তারা। এরপর ওয়াগন থেকেও তেল লুট করতে দেখা গেছে অনেককেই। কে আগে তেল নেবেন তা নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ বারবার চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে পারেনি।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, ট্রেনের বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে মানুষের এই ভিড় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে।

মনতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওনা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com