সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক

নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সীমান্ত নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

ব্রিফিংয়ে বক্তব্য দেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম।
তিনি জানান, হবিগঞ্জ জেলার ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় বিজিবির ১৬টি বিওপি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। একই সঙ্গে নির্বাচনী নিরাপত্তা জোরদারে জেলার চারটি সংসদীয় আসনের নয়টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রতিটি উপজেলায় বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ জেলার ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। নিয়মিত ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা মহড়া পরিচালনা অব্যাহত রয়েছে।

বিশেষ করে সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান অধিনায়ক। এসব এলাকায় সীমান্তবাসী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচনী দায়িত্বের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি জানায়, গত ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৭ জনকে আটকসহ ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, হবিগঞ্জ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে দিবারাত্রি নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com