বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ চুনারুঘাট-মাধবপুরে অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে-সৈয়দ ফয়সল নারী শিক্ষা ও উন্নয়নে বিএনপির বিশেষ পরিকল্পনা রয়েছে- সৈয়দ মোঃ ফয়সল বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা বাড়বে-সৈয়দ মো. ফয়সল চুনারুঘাট পৌরসভায় ধানের শীষের আনুষ্ঠানিক ভোট চাওয়া শুরু ডিবি পুলিশের অভিযানে ২ মাদক কারবারি আটক

নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় টমটম মালিক ও শ্রমিক ইউনিয়ন লেবু বাগান শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়। গত শুক্রবার রাত ৮টায় লেবু বাগান বাজারে সমিতির সভাপতি ৬নং চুনারুঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার আহমেদ বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, আবু সালেহ মোঃ খাইরুল আলম, আব্দুল কাদের সরকার, আলহাজ্ব আব্দুল মালেক, কামরুল ইসলাম প্রমূখ,। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল কাশেম। প্রধান অতিথী বলেন দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের আর্শিবাদ, তিনি প্রধানমন্ত্রী থাকা কালীন সময়ে দেশের ব্যবস্থা উন্নয়ন হয়েছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা ছিল উনার স্বপ্ন। গ্রামকে তিনি শহরের পরিবর্তনের আশা করেছিলেন। বিশেষ অতিথি নাজিম উদ্দিন শামছু বলেন, খালেদা জিয়া গনতন্ত্রের মাতা তিনি গনতন্ত্র বজায় রেখে মহিলাদের অগ্রাধিকার ভিত্তিতে চাকুরির সুবিধা করে দিয়েছেন। তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলকে বিজয় করতে সকলের প্রতি ভোট প্রার্থনা করেন। লেবু বাগান নরপতি বাসী ধানের শীষে ভোট দেওয়ার শপথ নেন। তারা উন্নয়নের জন্য আগামী নির্বাচনে সৈয়দ মোহাম্মদ ফয়সলকে বিজয়ী করতে শ্লোগান দেন, সভাপতি কাওছার আহমেদ বাহার ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com