সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

মাধবপুরে পাথর বোঝাই ট্রাক থেকে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ অভিনব কায়দায় ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ১৯ জানুয়ারি ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকা উল্লেখিত পরিমাণ জিরা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, একটি ট্রাকে করে অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার করা হচ্ছে বলে বিজিবি জানতে পারে। এরই প্রেক্ষিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গতকাল সোমবার ভোরে সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে পাথরবোঝাই একটি ট্রাক আসতে দেখে টহল দলটি সংকেত দিয়ে গাড়িটি থামায়। ট্রাকটি তল্লাশি করে দেখা যায় পাথরের নিচে অভিনব কায়দায় বস্তার ভেতরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাঁচারের উদ্দেশ্যে লুকানো রয়েছে। পরে অবৈধ ভারতীয় জিরাগুলো জব্দ করা হয়। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com