বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ চুনারুঘাট-মাধবপুরে অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে-সৈয়দ ফয়সল নারী শিক্ষা ও উন্নয়নে বিএনপির বিশেষ পরিকল্পনা রয়েছে- সৈয়দ মোঃ ফয়সল বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা বাড়বে-সৈয়দ মো. ফয়সল চুনারুঘাট পৌরসভায় ধানের শীষের আনুষ্ঠানিক ভোট চাওয়া শুরু ডিবি পুলিশের অভিযানে ২ মাদক কারবারি আটক

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সুরমা চা-বাগানের মৃত গোবিন্দের ছেলে নিবারণ তন্ত্রবায় ও একই বাগানের উপন্দ্রে গোয়ালার ছেলে সাজু গোয়ালা (২২)। গত শনিবাপর দিবাগত রাত অনুমানিক ৯টার দিকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাত প্রায় পৌনে ৯টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সূত্রে জানতে পারে যে, মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন হাইওয়ে রোডস্থ সুরমা চা-বাগানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উল্লেখিত দুই মাদক কারবারী দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। অতঃপর তাদের হেফাজতে থাকা ৫টি পাটের বস্তার ভিতর থেকে নীল রংয়ের পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com