শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

চুনারুঘাট চা বাগানের উন্নয়ন ও শ্রমিদের কল্যাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

স্টাফ রির্পোটারঃ চা শিল্পের টেকসই উন্নয়ন ও শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিসির পরিচালক সালেহ উদ্দিন। পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের বলেন চা বাগান উন্নত হলে শ্রমিক উন্নত হবে। চা শ্রমিকদের শিক্ষা স্বাস্থ্য বিষয়ে পর্যবেক্ষণ করে কাজ করতে চাই। এনটিসির পরিচালক দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন বলেন চা শ্রমিকদের স্লোগান হবে দুটি, একটি শ্রমিক বাচলে চা বাগান বাচবে অপরটি চা বাগান বাচলে শ্রমিক বাচবে। আমাদের এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। দেশের লক্ষ লক্ষ মানুষ যেমন সমুদ্র দেখতে চায় দেমনি পাহাড় উচু টিলা ভূমি চা বাগান ও দেখতে চায়। চা বাগান প্রকৃতির রক্ষার অনন্য অংশ এবং আমাদের হৃদপিন্ড। যে কোনো উপায়ে আমাদের চা বাগান রক্ষা করতে হবে এলক্ষে আমারা কাজ করে যাচ্ছি। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বিকালে লস্করপুর ভ্যালী নাচঘরে আয়োজিত এ মতবিনিময় সভায় অংশ নেন এলাকার ২৩টি চা বাগানের শ্রমিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, চা বাগান শুধু দেশের অর্থনীতির নয়, এটি প্রকৃতিরও এক বিশাল সম্পদ। তাই এর সংরক্ষণ, আধুনিকায়ন ও শ্রমিকদের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ চা শিল্পের সার্বিক উন্নয়ন ও শ্রমিকদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন বাগান ম্যানেজার সেলিমুর রহমান , সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন্নেছা, সাংবাদিক আলমগির হোসেন, নাট্যকর্মী উজ্জল, ইউপি সদস্য দুলাল, পঞ্চায়েত নেতা ভজন ভৌমিক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংবাদিক চন্দন র্বমণ সহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com