বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। গতকাল রোববার মাধবপুর উপজেলার চারাভাঙ্গা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের আবু শামার ছেলে শাহাবুদ্দিন (৩৫) ও একই উপজেলার গোয়ালনগর গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে মোসা মিয়া (৩৮)। গতকাল সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। এতে উল্লেখ করা হয়, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর উপজেলার চারাভাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com