সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

আজমিরীগঞ্জে হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত, মারা গেছে দুটি মহিষ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের হাওরে গরু চড়াতে নিয়ে যাওয়ার সময় আলমগীর মিয়া (৪০) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। শনিবার সকালে সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর মিয়া উপজেলা কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর আগলা হাটি গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়- গ্রামের পার্শ্ববর্তী হাওরে গরু চড়াতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রাঘাত হন আলমগীর মিয়া নামে ওই কৃষক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এদিকে, একই সময় একই গ্রামে পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ আরো দুইজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও উপজেলার সদর ইউনিয়নের গুইয়ারবন্দে বজ্রপাতে মারা গেছে দুইটি মহিষ। আজমিরীগঞ্জ থানার (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com