বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

স্টেডিয়ামকে বখাটেমুক্ত রাখতে ক্রীড়া কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বললেন আদালত// হবিগঞ্জ সদর হাসপাতালে নির্যাতিতার মেডিকেল পরীক্ষার জন্য নেয়া অর্থ ফেরত দেয়ার নির্দেশ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার // হবিগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা বাবদ নেয়া ০১ হাজার ৩৯০ টাকা তদন্তকারী কর্মকর্তাকে ফেরত দিতে তত্বাবধায়ককে নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে গতকাল এ আদেশ দেন। জানা যায়, সদর উপজেলার পইল গ্রামে হুজুর কর্তৃক শিশু ধর্ষণের ঘটনায় সদয় মডেল থানায় অভিযোগ দেয়া হয়। ভিকাটমের স্বজনরা অসচ্ছল হওয়ায় মেডিকেল পরীক্ষা করানোর ০১ হাজার ৩৯০ টাকা তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আলী আকবর ব্যক্তিগতভাবে পরিশোধ করেন। পরবর্তীতে তিনি উক্ত টাকা ফেরত পাওয়ার জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করেন। এর প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ সিভিল সার্জনকে তার অধিনস্থ সকল সরকারী ও বেসরকারী হাসপাতালে মেডিকেল পরীক্ষার টাকা না নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আদেশের অনুলিপি সিভিল সার্জন, সদর থানার ওসির নিকট প্রেরণ করা হয়। অপর একটি মামলায় বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা (আধুনিক স্টেডিয়াম) প্রাঙ্গণে প্রতিদিন কোমলমতি শিশু, কিশোর, যুবকসহ ক্রীড়া প্রেমিদের যাতায়াত নির্বিঘ্নে করতে মাদকাসক্ত বখাটেরা যাতে আড্ডা দিতে না পারে সে বিষয়ে আরো কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ক্রীড়া কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com