শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন

চুনারুঘাটে যুবলীগ নেতার অবৈধ মাটির রমরমা বাণিজ্য \ রুখবে কে?

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার // চুনারুঘাটে যুবলীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে রাতের আঁধারে চিনামাটি উত্তোলন এবং পাচারের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের পতনের পরেও যুবলীগ নেতার এই অবৈধ মাটি বাণিজ্য নিয়ে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। কাদের শেল্টারে এবং কাদেরকে ম্যানেজ করে এই কর্মকান্ড করে যাচ্ছেন যুবলীগ নেতা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর।
জানা যায়, আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় প্রভাব ও প্রশাসনকে ম্যানেজ করে চুনারঘাট উপজেলার শানখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহেদ তরফদার অবাধে চিনামাটি পাচার করেন। অবৈধ মাটি বাণিজ্য করে রীতিমত আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন এই যুবলীগ নেতা। সরকার পতনের পর কিছুদিন বন্ধ থাকলেও স¤প্রতি আবারও তিনি শুরু করেছেন মাটি পাচার। তার এই মাটি পাচার কাজে সহযোগী হিসেবে কাজ করছেন শানখলা এলাকার জামাল মিয়া নামে আরেক ব্যক্তি। খোঁজ নিয়ে জানা যায়, রাতের আধারে কৃষিজমি থেকে এক্সকেভেটর দিয়ে গভীর করে মাটি খনন করে সিলেটের খাদিম সিরামিক্স সহ দেশের বিভিন্ন টাইলস ও সিরামিকস ফ্যাক্টরিতে উচ্চমূল্যে বিক্রি করেন জাহেদ। মাটি ভর্তি ওভারলোড ট্রাক চলাচলের ফলে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়ক দিয়ে চলাচলকারীদের। কৃষি জমি থেকে গভীর করে মাটি খনন করায় পার্শ্ববর্তী জমিতে ভাঙ্গন দেখা দেওয়ার পাশাপাশি পানি নেমে যাওয়ায় ফসল আবাদে বেগ পোহাতে হচ্ছে কৃষকদেরকে। এসব মাটিখেকো চক্রটি প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা।
স্থানীয় কৃষকরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে এই মাটি বিক্রির বিষয়ে প্রতিবাদ জানালে হামলা মামলার ভয় দেখান যুবলীগ নেতা জাহেদ। এরপর থেকে প্রতিবাদ করা থেকে বিরত আছেন তারা। অবৈধভাবে এই মাঠে উত্তোলন বন্ধে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাতের আঁধারে ট্রাকে লোড করা হচ্ছে চিনামাটি। এক্সকেভেটর ও ট্রাক চালকদের সাথে কথা বলে জানা যায় জাহেদ তরফদারের নেতৃত্বে এসব মাটি ঢাকা, সিলেটসহ বিভিন্ন সিরামিক্স ও টাইলস ফ্যাক্টরিতে পাঠানো হয়। প্রতিরাতে ১৫ থেকে ২০ ট্রাক মাটি উত্তোলন ও পরিবহন করেন তারা। অবৈধভাবে মাটি উত্তোলন ও পাচারের বিষয়ে জাহেদ তরফদারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
একই বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাস দেড়েক আগে আমরা অভিযান পরিচালনা করে ট্রাক ধরে এনেছিলাম’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com