বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

চুনারুঘাটে জিম্মি করে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ।

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জে চুনারুঘাটে অস্ত্রের মুখে জিম্মি করে এক শিশুকে (১১) সংঘবদ্ধ ধর্ষনের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার চুনারুঘাট থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তাদেরকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে সোমাবার (২১ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনের নাম উল্লেখ করে ৪ জনের নামে মামলা দায়ের করেন ভূক্তভোগী শিশুর ভাই সুমন মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী এড. মোঃ আব্দুল কাইয়ুম। আসামী হলেন- উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মৃত সবুর উল্লার ছেলে সফিক মিয়া (৪০), সুহেল মিয়ার ছেলে বাপ্পি মিয়া (২০), আব্দুল কাইয়ুমের ছেলে মনির মিয়া (১৯) এবং অজ্ঞাত আরও একজন।

মামলার বিবরণ দিয়ে আইনজীবী জানান, গত ৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভিকটিম শিশুটি চেয়ারম্যানের চারা বাগানের কাছে ছাগল আনতে যায়। এসময় আসামীরা শিশুটির গলায় চাকু ধরে খুন করার হুমকি দেয়। ভয়ে শিশুটি শুর চিৎকার করে নাই। এ অবস্থায় তারা জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে। পরে তাকে বলে যে, বিষয়টি পরিবারের কাউকে জানালে তাকে খুন করে ফেলা হবে। পরবর্তীতে আসামী মনির মিয়া এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি ১৬ এপ্রিল পরিবারের নজরে আসলে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে বিচারপ্রার্থী হলে আসামীরা বিভিন্নভাবে হুমকি প্রদান করে। পরে তারা আদালতে মামলা দায়েরের করেন।

সোমবার দুপুরে হবিগঞ্জ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এর বিচারক মোঃ মুমিনুল হাসানের আদালতে অভিযোগ দায়ের করা হয়। বিচারক অভিযোগের শুনানী শেষে চুনারুঘাট থানাকে মামলাদায়ের করে এফআইএর করার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com