বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

চুনারুঘাটে এসএসি পরীক্ষা কেন্দ্র থেকে ২৩ জন শিক্ষককে অব্যাহতি।

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে চলামন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দ্বায়িত্ব থেকে একটি কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন। সোমবার (২১ এপ্রিল) চুনারুঘাট সরকারী কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী। তিনি জানান, সোমবার চুনারুঘাট সরকারী কলেজ কেন্দ্রে হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের দাখিল বাংলা প্রথম পর্বের পরিক্ষা ছিল। নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে উক্ত কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে নৈব্যত্তিক পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষার্থীকে একই সেটে পরীক্ষা দিতে দেখা যায়। অথচ সরকারী নির্দেশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার কথা। তাই দ্বায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রের সকল শিক্ষককে (২৩ জনকে) পরীক্ষার দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।এদিকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষককদের নাম ঠিকানা চাইলে উপজেলা মাধ্যমমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা তথ্য দিতে টালবাহানা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com