মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ শায়েস্তাগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ ॥ সড়ক দখলমুক্ত হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার জিরা জব্দ ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’

চুনারুঘাটে রেড ক্রিসেন্ট সোসাইটির শতাধিক অসহায় ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ বার পঠিত

স্টাপ রিপোর্টারঃ চুনারুঘাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) চুনারুঘাটের বিয়াম ল্যাবরেটরি স্কুলে এই কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ও নির্বাহী সাইফুর রাব্বির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া।
উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, জেলা রেডক্রিসেন্ট কর্মকর্তা পঙ্কজ সরকার, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ অঞ্জন রায়, প্রেসক্লাব চুনারুঘাটের সিনিয়র সহ সভাপতি কদ্দুছ আলী, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট কমিটির ইনচার্জ আসাদুজ্জামান।
নির্দিষ্ট উপকারভোগী কার্ডের মাধ্যমে ১৫০ মাস্টাররোলের কার্যক্রম সম্পন্ন করে চুনারুঘাট যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।
বক্তারা বলেন, চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম গত ১ বছর থেকে গতিশীল হয়েছে। এর পূর্বে কখনো কমিটি ছিলো না।
প্রতিষ্ঠাকালীন যুব প্রধান ও নির্বাহী সাইফুর রহমানের আন্তরিকতা ও কর্মনিষ্ঠার ফসল হিসেবে স্বচ্ছ তালিকার মাধ্যমে প্রকৃত গরীবরা উপকৃত হয়েছেন। রেড ক্রিসেন্ট সোসাইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি অধ্যাদেশ ২৬/১৯৭৩ দ্বারা গঠিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com