বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

নাম্বার প্লেট বিহীন কারের গ্যাস সিলিন্ডার ছিল অক্ষত ! ॥ নবীগঞ্জে প্রাইভেট কারে রহস্যজনক “আগুন”

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে একটি নাম্বার প্লেট বিহীন প্রাইভেট কারে আগুন জ্বলার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনার রহস্য উদঘাটন হয়নি এখনো। অনেকেই সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডে চালক নিহত বলে ফেসবুকে পোষ্ট করলেও এর সত্যতা পাওয়া যায়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে কারটিতে সিলিন্ডার অক্ষত রয়েছে। কিন্তু নাম্বার প্লেট নেই। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর নামকস্থানে প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল হবিগঞ্জে বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। আওয়ামী লীগের দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচির মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাইভেট কারের মালিকপক্ষ বা চালককে না পাওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে চলছে নানা আলোচনা। বিএনপি বলছে, অগ্নিকাণ্ডের ঘটনা আওয়ামী লীগের ডাকা হরতালের সু-পরিকল্পিত নাশকতা। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়- মঙ্গলবার ভোরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় মহাসড়কে মাঝামাঝি অবস্থায় থাকা সিলেটগামী একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ও শেরপুর হাইওয়ে পুলিশ এবং গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাজেদুর রহমান জানান- ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি, এতে কোনো হতাহতের আলামত পাওয়া যায় নি, প্রাইভেট কারের সিলিন্ডার অক্ষত অবস্থায় ছিল। তিনি- বলেন গাড়িটি দাঁড়িয়ে ছিল, না চলন্ত ছিল তা বুঝা যায়নি। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- মহাসড়কে প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তা এখনো বলা যাচ্ছেনা। সেখানে প্রাইভেট কারের চালক বা মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ওসি আরো বলেন- কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি নাশকতার কোনো ঘটনা কী না তা আমরা খতিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com