শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ॥ এমদাদুল হক সচিব পদে পদোন্নতি পেয়েছেন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক সচিব পদে পদোন্নতি পেয়েছেন। বিগত সরকারের আমলে ১৩ বার পদোন্নতি বঞ্চিত বিসিএস ৫ম ১৯৮৪ ব্যাচের এ কর্মকর্তা সেপ্টেম্বর ২০০৩ থেকে নভেম্বর ২০০৫ পর্যন্ত হবিগঞ্জের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি সরকার ৭৬৪ জন বিগত সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ১১৯ জনকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়। বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোঃ এমদাদুল হক তৎকালীন সময়ে বিএসএস এর মেধা তালিকায় শীর্ষে ছিলেন। উল্লেখ্য হবিগঞ্জে জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালনকালে ২০০৫ সালের ২৭ জানুয়ারী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হবিগঞ্জে নিহত হন। মরহুম কিবরিয়ার পরিবার এবং তার দল আওয়ামীলীগ তৎকালীন জেলা প্রশাসক এমদাদুল হককে এ হত্যার ঘটনায় দুষারোপ করতেন। যার কারণে তিনি চাকুরী জীবনে অনেক ভোগান্তির শিকার হন। এছাড়া হবিগঞ্জ শহর আধুনিকায়ন ও হবিগঞ্জ লন টেনিস ক্লাবের ভবন নির্মাণে তিনি বিশেষ অবদান রাখেন। এ সময় তার নামে এমদাদুল হক লন টেনিস ক্লাব ভবন নামকরণ করা হলেও আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে আওয়ামীলীগের নেতাকর্মীরা তার নাম ফলক ভেঙ্গে ফেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com