বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

চুনারুঘাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের নয়া কমিটি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা ও পৌর সম্মেলন সম্পন্ন হয়েছে।
১০ ফেব্রুয়ারি সোমবার জামিয়া কারিমিয়া বুশরা কমপ্লেক্সে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা ও পৌর সম্মেলন-২৫ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ও হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সভাপতি আলহাজ্ব শামসুল হুদা সহ জেলা নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বিগত ১৬ বছরে দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে বৈষম্যের শিকার হয়েছিল। জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে সর্ব শ্রেণির মানুষ অধিকার আদায়ে বৈষম্যের বিরুদ্ধে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।

আগামীতে দেশের ক্ষমতায় যেন নতুন কোন স্বৈরাচার আসতে না পারে এজন্যই জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক দিতে হবে। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

সভাশেষে কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। এতে আলহাজ্ব কামাল উদ্দিনকে সভাপতি ও মাওঃ আবু তৈয়্যব আল হুসাইনকে সেক্রেটারি করে আগামী ২বছরের জন্য উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এত সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফেজ মাওঃ এনামুল হক সরদারকে নির্বাচিত করা হয়।

একইসাথে চুনারুঘাট পৌর শাখার কমিটিও ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে মোঃ বাছির আহমদকে সভাপতি এবং হাবিবুর রহমান শাহজাহানকে সেক্রেটারী ঘোষণা করা হয়। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শেখ খাইরুল কবীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com