মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ শায়েস্তাগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ ॥ সড়ক দখলমুক্ত হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার জিরা জব্দ ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’

চুনারুঘাটে যৌথবাহিনীর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আসোড়াইল গ্রামের হাজী ছুন্নু মিয়ার ছেলে রুকু মিয়া (৩৬), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার শুকুর আলীর ছেলে মো: শাহিন মিয়া (৩৫) ও দুধপাতিল এলাকার ওমর আলীর ছেলে মো: রাজন মিয়া (২০)। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনী পক্ষ থেকে আটককৃদেরকে চুনারুঘাট থানায় হস্তাস্তর করা হয়। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সাইদুল ইসলাম সোর্সের তথ্যে ক্যাপ্টেন তাজওয়ার আমিনের নেতৃত্বে ওসি নুর আলম সহ চুনারুঘাট থানা পুলিশ নিয়ে উপজেলার চন্ডিছড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। এ অভিযানে রুকু মিয়া ও শাহিন মিয়াকে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে আইতন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় উপজেলার দুধপাতিল এলাকার ওমর আলীর ছেলে মো: রাজন মিয়াকে (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে। চুনারুঘাট থানার ওসি নুর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তারই অংশ হিসেবে যৌথ বাহিনীর সহযোগিতায় চন্ডিছড়া ও আইতন এলাকায় অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com