শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুরে যানবাহনে দুর্ধর্ষ ডাকাতি ॥ আহত ৫

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রবাসী ও তার পরিবারকে মারধোর করে হাত-পা বেঁেধ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকটি যানবাহন ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামের সিরাজুল ইসলাম (৭৫), তার পুত্র প্রবাসী ইসমাইল হোসেন (৩৫), আব্দুল গনি জমাদারের পুত্র আব্দুল কাইয়ুম (৪৫), সিরাজুল ইসলামের কন্যা (১৭), জাহির মেম্বারের পুত্র নোহা চালক নুরুল হক (৩৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে প্রবাসীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়। জানা যায়, প্রবাসী ইসমাঈল গতকাল শনিবার সন্ধ্যার পর বিমানে শাহজালাল বিমান বন্দরে আসেন। বাকী আহতরা তাকে আনার জন্য সেখানে যান। একটি নোহা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ২টার দিকে উল্লেখিত স্থানে পৌঁছলে ১০-১৫ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে নোহা আটকিয়ে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। তারা বাঁধা দিলে পিটিয়ে আহত করা হয়। ডাকাত দল এ সময় আরও বেশ কটি যানবাহনে গণডাকাতি করে বলে জানা গেছে। মাধবপুর থানার ওসি জানান, বিষয়টি জানার পর খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তাদেরকে কেউ এখনও জানায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com