বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

যানজট নিরসনে চুনারুঘাট উপজেলা প্রশাসনের ১৪ নির্দেশনা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পঠিত

চুনারুঘাট পৌর শহরের যানজট পরিস্থিতি ও আইনশৃঙ্খলার উন্নতি কল্পে ১৪ টি নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে উপজেলা প্রশাসন। নির্দেশনাগুলো হচ্ছে:

১। রাস্তার উপর অথবা ফুটপাতে অবৈধ স্থাপনা থাকবে না।

২। সি এন জি, অটো রিকশা, টমটম, মিশুক বাজারের বাহিরে অবস্থান করবে।

৩। মানুষ ও মালামাল ওঠানো ও নামানো ব্যতিত সি এন জি, টমটম, মিশুক, অটোরিকশা বাজারের ভিতরে অবস্থান করতে পারবে না।

৪। প্রত্যেক দোকানদার, মার্কেট মালিক, ব্যবসায়ী সমিতি তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সি এন জি, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন দাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

৫। পিকআপ ও কাভার্ড ভ্যানসহ বড় গাড়ি সকাল ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত বাজারের ভিতর প্রবেশ করতে পারবে না।

৬। যাবতীয় লোড/ আনলোড রাত ৮ টা হতে সকাল ৮ টার মধ্যে সম্পন্ন করতে হবে।

৭। প্রশাসনের অনুমতি ব্যতিত মাটি/বালি তোলা ও বহন করা যাবে না।

৮। বালু বহনকারী ট্রাক সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকাল ৩ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত শহরের ভিতর দিয়ে চলাচল করতে পারবে না।

৯। ত্রিপল ছাড়া কোন বালুবাহী ট্রাক চলাচল করতে পারবে না।

১০। প্রশাসনের অনুমতি ব্যতিত অবৈধ গান বাজনার আসর বসানো যাবে না।

১১। বিনা প্রয়োজনে রাত ১২ টার পর বাজারে/ রাস্তায় চলাচল করা যাবে না।

১২। লাইসেন্স ব্যতীত আটো, রিকশা, টমটম, মিশুক পৌরসভা/ ইউনিয়নে চলাচল করতে পারবে না।

১৩। জরুরি সেবা (ফার্মেসি, হোটেল, হাসপাতাল, ক্লিনিক) ব্যতীত অন্যান্য দোকানপাট রাত ১২ টার পর বন্ধ থাকবে।

১৪। মটর সাইকেল লাইসেন্স, হ্যালমেট ব্যতীত ও দুই জনের অধিক চলাচল করতে পারবে না এবং মটর সাইকেল বাজারে পার্কিং করতে পারবে না।

এ সকল নির্দেশনা অমান্য করলে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা প্রশাসনের এসকল নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com