সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

চুনারুঘাটের সাব-রেজিস্ট্রার কে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ বার পঠিত

হবিগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি স্থানীয় পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে চুনারুঘাটের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানের নামে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা অভিযোগে জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে কয়েকজন অসাধু দলিল সংবাদ প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর বটে।

প্রকৃতপক্ষে কয়েকজনের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য এমন মিথ্যাচারে লিপ্ত হয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাদের স্যারকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করছেন যা আসলেই খুবই বিভ্রতকর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম দলিল লেখক ঈসা খাঁনের নেতৃত্বে তার ঘনিষ্ট আরও ৪/৫ জন দলিল লেখক ও স্থানীয় কিছু মানুষ জড়ো করে মানববন্ধন করেছেন।

যা আমাদের দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ কেউই অবগত নই। দলিল লিখক ঈসা খাঁন, যার সনদ নং ৫৫২/১০। তিনি সাব-রেজিস্ট্রার অফিস ঢাকা সদর এর একজন দলিল লেখক।

স্টাফ রিপোর্টারঃ প্রতিবছর ডিসেম্বর মাসে আমাদের প্রত্যেকের সনদ নির্ধারিত লাইসেন্স ফি ও ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়ে নতুন বছরের জন্য নবায়ন করতে হয়।

গত সপ্তাহে ঈসা খান রেজিস্ট্রির জন্য দলিল দাখিল করিলে সাব রেজিস্ট্রার স্যার ঈসা খাঁন কে তার পূর্ববতী বছরে নবায়নকৃত লাইসেন্সের কপি দেখতে চান।

চুনারুঘাট সাব রেজিস্ট্রি অফিসের সকল দলিল লেখকের লাইসেন্সের তথ্য পাওয়া গেলেও একমাত্র দলিল লিখক ঈসা খাঁনের লাইসেন্সের নবায়নের কোন তথ্য আমাদের অফিসে না থাকায় স্যার তাকে নবায়নকৃত লাইসেন্সের ফটোকপি জমা দিতে বলেন।

এতেই ঈসা খাঁন ক্ষিপ্ত হয়ে অফিসের ভিতরেই উচ্চস্বরে স্যারকে উদ্দেশ্য করে নানা রকম অশ্লীল, অশ্রাব্য, অকথ্য ভাষার কথাবার্তা শুরু করেন নানা রকম হুমকি ধামকি দেন এবং ক্ষমতার দাপট দেখান।

ঐ দিন রাতেই স্থানীয় বিভিন্ন জনের ফেইসবুক আইডি থেকে অনলাইন পোর্টালে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা অভিযোগ এনে মান হানিকর সংবাদ প্রচার করা হয়। গত ০২/০২/২০২৫ ইং তারিখের স্থানীয় পত্রিকা

“দৈনিক বিজয়ের প্রতিধ্বনি” একই সংবাদ প্রচার হয়। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের ৩/৪ টি পত্রিকায় মুষ্টিমেয় কয়েকজন ঝোড়ো হয়ে মানববন্ধনের নিউজ প্রকাশ হয়।

যা পুরোপুরি ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট, এবং উদ্দেশ্য প্রনোদিত। আমরা চুনারুঘাট সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সমিতির কেউ এ ব্যাপারে অবগত নই। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
চুনারুঘাট দলিল লেখক সমিতি।
চুনারুঘাট, হবিগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com