বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন মিয়া নিহত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ডাকাত দলের হামলায় মারা গেলেন শায়েস্তাগঞ্জ ষ্টেশন রোডের ব্যবসায়ী গ্রামীন টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর মালিক ও বিএনপি নেতা মোঃ মহসিন মিয়া (৩৮)। নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মরহুম হাজী আব্দুর রহিম মাষ্টার এর বড় ছেলে।স্থানীয়রা জানান, রাত প্রায় ১২টার দিকে মহসিন মিয়া দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস মিয়াসহ পুলিশের মাধ্যমে খবর পান যে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে গাছ ফেলে ডাকাতি হচ্ছে। খবর পেয়ে উদ্ধারের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের ফারদিন মারদিন হোটেলের কাছে যাওয়া মাত্র ডাকাতদল তাদের ঘিরে ফেলে। ডাকাতরা ইলিয়াস এর সাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। কৌশলে মহসিন পালিয়ে যাবার সময় ডাকাতদল তাকে ধাওয়া করে। এরই মধ্যে চারদিকে ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পালিয়ে যায়। এরপর মহসিন মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির পর ভোর রাত ৪ টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠের নিকট অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহসিন মিয়াকে উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com