শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে সাব-রেজিস্ট্রারের অনিয়মের ও দুর্নীতি বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটের সাব-রেজিস্ট্রার আব্দুস সোবহানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী জনসাধারণ। গতকাল (৩ ফেব্রুয়ারী) সোমবার দুপুর ১টায় পৌর শহরের মধ্য বাজার এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন-চুনারুঘাট উপজেলা জামায়াতে আমির মাওলানা ইদ্রিছ আলী, মাওলানা আজিজুল রহমান, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর খান, আব্দুল কুদ্দুছ, যুবদল নেতা রফিক তালুকদার, সাবেক ছাত্র নেতা ফরিদ আহমেদ, সিনিয়র দলিল লেখক কাজী এম এ খালেক, আবু তাহের, ফারুক মিয়া, আব্দুস সালাম, মিজানুর রহমান শামীম, আব্দুর জাব্বার, মোঃ নুহ মিয়া, ইশা খান।
বক্তরা বলেন-দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার আব্দুস সোবহানকে ২৪ ঘন্টার ভিতরে প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।
বক্তরা আরো বলেন, তিনি যোগদানের পর থেকে চুনারুঘাট সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ছাড়া কোন দলিল সম্পাদিত হচ্ছে না।
এমন কি জমির নিবন্ধন, নামজারি, জাল দলিলে জমি দখলসহ নানা ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
জমির দলিল আটকে রেখে ভুক্তভোগীদের চাপের মুখে ঘুষ দাবি সাব-রেজিস্ট্রার, কেরানী, উম্মেদার, পিওন ও নকলনবিশদের নিয়মিত আচরণে পরিণত হয়েছে। ঘুষ আদায়ের কৌশল হিসেবে সাব-রেজিস্ট্রারের রুটিন মাফিক কাজ নকলনবিশ, কেরানী, উম্মেদার ও পিওন দিয়েও করানো হচ্ছে। এই সুযোগে নকলনবিশ, উম্মেদার ও পিওন লাখ লাখ টাকার মলিক হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com