শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫০৩ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জার্মানী এবং সংযুক্ত আরব আমিরাতে তাঁর ৬ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে সকাল ৬টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে আরব আমিরাতের স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ১৫ মিনিট) বিমানটি প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।

চতুর্থ বারের মতো এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই দু’টি রাষ্ট্রে সরকারি সফর ছিল নতুন মেয়াদে তাঁর প্রথম কোন বিদেশ সফর।

সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য জার্মানী সফর করেন।

এবারের নিরাপত্তা সম্মেলনের ৫৫তম অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রী একটি স্বাস্থ্যসেবা সংক্রান্ত গোলটেবিল আলোচনায় ভাষণ দেন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)-এর প্রধান আইনজীবী ড. ফাতু বেনসৌডা এবং ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন এর নির্বাহী পরিচালক নোবেল বিজয়ী ব্যাট্রিস ফিন পৃথকভাবে এখানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

জার্মানীতে অবস্থিত বাংলাদেশ মিশনের উদ্যোগে স্থানীয় হোটেল শেরাটনে আয়োজিত জার্মানীতে বসবাসকারী বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগদান করেন তিনি।

সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর (আইডিইএক্স-২০১৯) উদ্বোধনী পর্বে যোগদান করেন।

১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন।

একই দিনে প্রধানমন্ত্রী দুবাইয়ের বাহার প্রাসাদে দুবাইয়ের স্থপতি প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী এবং দুবাই মাতা শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবীর সঙ্গে সাক্ষাৎ করেন।

লুলু গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী এবং এনএমসি গ্রুপের চেয়ারম্যান ড. বি আর শেঠী  মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী আবুধাবীর সেন্ট রেগিজ হোটেলে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।

সুত্রঃ আলোকিত বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com