সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

সাবেক পৌর মেয়র সেলিম ঢাকায় আটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সেলিম (৫০) কে আটক করেছে র‌্যাব-২। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার ধানমন্ডি এলাকার ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের নিচ থেকে তাকে আটক করা হয়। আটকের পরপরই তাকে র‌্যাব-২ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। র‌্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ শহরের হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে হবিগঞ্জের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর থানার এসআই হুমায়ুন কবির ও এএসআই আব্দুল ওয়াদুদ একটি টিম নিয়ে আতাউর রহমান সেলিমকে আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জ শহরে দুই যুবক মারা যায়। দু’টি মামলায়ই আতাউর রহমান সেলিম এজাহারভূক্ত আসামী। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। একটি সূত্র জানিয়েছে, আজ বুধবার আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ সদর থানায় আনা হবে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল আলম জানিয়েছেন, শুনেছি ঢাকা র‌্যাব-২ এ আতাউর রহমান সেলিমকে আটক করেছেন। আমাদের পুলিশও তাকে আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। থানায় আসার পর আমি নিশ্চিত তথ্য দিতে পারব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com