শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার জিরা জব্দ ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’ ১ কোটি ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি বিজিবির অভিযানে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হবে। মাহবুব আলী হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের টিকিটে ২০১৪ সাল থেকে টানা দুইবারের সংসদ সদস্য ছিলেন। টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে ২০২৪ সালের নির্বাচনে নৌকা নিয়েও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) কাছে হেরে যান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com