সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫১৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আরব আমিরাতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এমন আশ্বাস মিলেছে বলে জানান তিনি।

স্থানীয় সময় সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যসহ প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন। পরে রাজপরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানও আলাদাভাবে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এসব আলোচনায় বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজারে সুযোগ সুবিধা বাড়ানোসহ দ্বিপক্ষীয় নানা ইস্যু উত্থাপিত হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com