সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

নবীগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে বিদ্যুৎ অফিস ঘেরাও

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ বার পঠিত

স্টাফ রির্পোটার ॥ নবীগঞ্জ উপজেলায় লাগামহীন বিদ্যুৎবিভ্রাটের প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জের সর্বসধারণের আয়োজনে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে শহরের নতুন বাজার মোড়ে জড়ো হয় সাধারণ মানুষ। পরে বিক্ষোভ মিছিল নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিমুখে যাত্রা শুরু করে। পরে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সামনে গিয়ে ঘেরাও করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে নানা শ্লোগান দেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা নবীগঞ্জে বিদ্যুৎ গ্রীডস্থাপন করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়ার দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম সুমন, মোশাহিদ আলম মুরাদ, জহিরুল ইসলাম সোহেল, বাজারের ব্যবসায়ী লিপু আহমেদ, হাবিবুর রহমান হাবিব, নাবেদ মিয়া, ইশতিয়াক মোহাম্মদ আপন।পরে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল্লাহ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানে নবীগঞ্জে বিদ্যুৎ গ্রীডস্থাপন করতে উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবেন বলে আশ্বাস দিলে আন্দোলকারীরা আন্দোলন প্রত্যাহার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com