সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ

ছাত্র-জনতার তোপের মুখে নবীগঞ্জের ঘোলডুবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীনের পদত্যাগ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ স্কুলের টাকা আত্মসাৎ, সার্টিফিকেট বাণিজ্য, নিয়োগ বানিজ্য, দায়িত্বে অবহেলা, প্রভাব খাটানোসহ একের পর এক মনগড়া সিদ্ধান্ত, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা, অদূরদর্শিতা ও নানা অনিয়মের অভিযোগে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে পদত্যাগ করেছেন নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা মান্নান চৌধুরী (এমসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন। গতকাল রবিবার তিনি শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। জানা যায়, যোগদানের পর থেকেই স্কুলের টাকা আত্মসাৎ, সার্টিফিকেট বাণিজ্য, নিয়োগ বানিজ্য, দায়িত্বে অবহেলা, প্রভাব খাটানোসহ একের পর এক মনগড়া সিদ্ধান্ত, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা, অদূরদর্শিতা ও নানা অনিয়মের কারণে দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এসব অভিযোগে এর আগে একবার বহিস্কারও হয়েছিলেন তিনি। তার নানা অনিয়ম দূর্নীতি নিয়ে এর আগে গত ২১ আগস্ট বুধবার স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজড়ে আসে ছাত্র-জনতার। এর পর বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেন তিনি। গতকাল রবিবার ২৫ আগস্ট স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন স্কুলে তার পদত্যাগের দাবী করে বিভিন্ন স্লোগান দেন। পরে সেনাবাহিনী ও কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান স্কুলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে স্কুলের সভাপতি বরাবর তিনি নিজ হাতে লিখিত এক পত্রে পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com