সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

নবীগঞ্জে লড়ি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ  ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় তেলবাহী লড়ি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফজল মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আউশকান্দি মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ফজল মিয়া (২৫) আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত রহমত মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায় সন্ধ্যা ৬ টার দিকে আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার থেকে সিএনজি অটোরিকশা যোগে আউশকান্দি যাওয়ার পথিমধ্যে মুনিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা তেলবাহী লড়ির সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা চালক ফজল মিয়া মারা যায়। এ ঘটনায় আহত হন দেওপাড়া গ্রামের বদরুল ইসলাম ও তার স্ত্রী। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com